Saturday, April 4, 2026

নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ট্রায়াল শুরু, বছর শেষেই চালু হবে যাত্রী পরিষেবা

Date:

Share post:

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল হল শুরু হল আজ, শনিবার থেকে। নোয়াপাড়া থেকে আনা হয়েছিল নন এসি রেক। এদিনের ট্রায়ালে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতে মেট্রো চালু করে দেওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রান হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো রুটে। এবার নিউ গড়িয়া – এয়ারপোর্ট মেট্রো প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত চলবে। শনিবার তারই ট্রায়াল হল। এই ট্রায়াল রিপোর্ট এবার পাঠানো হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। কমিশনার অফ রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে।  তারপরই এই অংশে চালু হবে মেট্রো পরিষেবা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫টি স্টেশন থাকছে। দূরত্ব ৫.৪ কিলোমিটার।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালু করা যায় কি না দেখছি আমরা।” মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ বলেন, “ট্রায়ালে দেখে নিলাম। যত তাড়াতাড়ি পারব পরিষেবা চালু করব।”

আরও পড়ুন- ষষ্ঠী থেকেই 5G পরিষেবা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...