Friday, April 3, 2026

বন্দিদশাতে প্রথম পুজো-জন্মদিন, আজ সারাদিন কীভাবে কাটল পার্থর

Date:

Share post:

এই প্রথম জেলে বসে বন্দিদশাতে কাটল পার্থ চট্টোপাধ্যায়ের পুজো। শুধু তাও নয়, আজ ৬ অক্টোবর পার্থর জন্মদিন। জেল সূত্রের খবর, পুজোর মধ্যে একদিন সেল থেকে জেলের পুজো মণ্ডপে গিয়েছিলেন পার্থ। তবে পুজো কাটতেই এদিন ছিল তাঁর জন্মদিন। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে সেই জন্মদিনও এবার কাটল আলিপুরের প্রেসিডেন্সি জেলে। তবে, আজ বৃহস্পতিবার সারাদিন সেলেই কাটিয়েছেন পার্থ। শেষবার অষ্টমীতে সেলের বাইরে এসেছিলেন। তারপর থেকে আর বাইরেই বের হননি।

বছরের পর বছর এই দিনটিতে তাঁর শুভাকাঙ্খী, অনুগামীরা ফুল-মিষ্টি দিয়ে শুভকামনা জানাতেন। পার্টি অফিসে কিংবা বাড়িতে, এই দিনে সব জায়গাতেই ভিড় লেগে থাকতো পার্থ চট্টোপাধ্যায়কে একপলক দেখার, শুভেচ্ছা জানানোর। তবে ২০২২ সালের ৬ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একেবারেই আলাদা। এসএসসি দুর্নীতি কাণ্ডে তিনি এখন জেলবন্দি।

আরও পড়ুন- দুর্গাপুজো মিটলেই প্রাথমিকে টেটের আবেদন গ্রহণ, যোগ্যতা মান কী?


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...