Saturday, June 6, 2026

মালবাজারের দু:খজনক ঘটনা নিয়েও শকুনের রাজনীতি করছে বিজেপি, বিস্ফোরক কুণাল

Date:

Share post:

দশমীর দিন বিসর্জনের সময় মালবাজারে দু:খজনক ঘটনা ঘটে যায়।বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে বিরোধীরা বলে সাফ জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সেই ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির নয় সদস্যের প্রতিনিধি দল। তারা অভিযোগের আঙুল তোলেন প্রশাসনের দিকে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে কুণাল বলেন, মালবাজারে যখন নদীতে জল বাড়ছিল, সেই সময় প্রশাসন থেকে পুলিশ মাইকিং করে একাধিকবার সেখানে উপস্থিত মানুষকে জল থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু উৎসবের আবহে কেউই সেই অনুরোধে সাড়া দেননি। নিঃসন্দেহে মালবাজারের দুর্ঘটনা দু:খজনক।নবান্ন থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।এর পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।অত মানুষ পুলিশ কী করবে? তাও তো বেশ কিছু মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে কয়েকজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন।
মালবাজারের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হবে বলে বিজেপির বিধায়কের মন্তব্যে কুণাল বলেন, মাইকিং করে জল থেকে উঠতে বললে মানুষ উঠবেন না। মানুষকে বল প্রয়োগ করে সরালে সেটা পুলিশের দোষ হয়ে যাবে। কোনটা ঠিক ? এর মধ্যে বিজেপি সেখানে গিয়ে শকুনের রাজনীতি করছে।
প্রসঙ্গত, বুধবার বিসর্জন চলাকালীন মাল নদীতে হঠাৎই হড়পা বান চলে আসায় আটকে পড়ে বিসর্জনের গাড়ি। ভেসে যায় বিসর্জন দিতে আসা বহু লোকজন। এখনও পর্যন্ত নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৪ জন। জখম প্রত্যেকেই বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে আর্থমুভার নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...