Saturday, June 27, 2026

কোচবিহারেই গন্ডারের প্রজনন কেন্দ্র তৈরীতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

রাজ্যবাসীর জন্য সুখবর। জলদাপাড়ায় ক্রমশই বাড়ছে গন্ডারের সংখ্যা। তাই কোচবিহারে গন্ডারের প্রজনন কেন্দ্র তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি  ঘুরে দেখে এমনটাই জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন:কার্নিভালের ৬৫ লোকশিল্পীকে আর্থিক অনুদান


এদিন আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তাই এবার নতুন করে কোচবিহার জেলার পাগলাখোলা এলাকায় গন্ডার রিপ্রোডাকশন সেন্টার খোলার প্রস্তাব পাঠানো হয়েছে যা আগামী ছয় মাসের মধ্যেই সেখানে কাজ শুরু হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বেঙ্গল সাফারি মুকুটেও নতুন পালক উন্মোচন হতে চলেছে। বনদফতর ইতিমধ্যে বেঙ্গল সাফারিতে জেব্রা আনার পরিকল্পনা নিয়ে প্রস্তাব পাঠিয়েছে। যেহেতু বেঙ্গল সাফারিটি জঙ্গল এলাকায় লাগোয়া সেই কারণে সেন্টাল জু অথরিটি অনুমদনের প্রয়োজন। অনুমোদন পেলেই জেব্রা আনা হবে। এ-ছাড়াও বেঙ্গল সাফারিতে সিংহ আনার বিষয়ক আলোচনা শুরু হয়েছে।  বেঙ্গল সাফারি পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ও জু-অথরিটির সদস্য সেক্রেটারি সৌরভ চক্রবর্তী।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...