Tuesday, April 7, 2026

প্রয়াত হ্যারি পটারের হ্যাগরিড, শোকস্তব্ধ পটারহেডরা

Date:

Share post:

প্রয়াত হ্যারি পটার সিরিজে (Harry Potter Series) হ্যাগরিডের (Hagrid)  চরিত্রে অভিনয় করা বিশ্ববিখ্যাত স্কটিশ অভিনেতা রবি কোলট্রেন (Robi Coletrain)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল, শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) ফলকির্কের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট এক বিবৃতিতে রবির মৃত্যুর খবর জানান।

রবি বিনোদন জগতে পা রাখেন ১৯৭৯ সালে “প্লে ফর টুডে” টেলিভিশন সিরিজ দিয়ে। অভিনয় জীবনে আরও অনেক সিনেমা করলেও সারা বিশ্বে রবি পরিচিত সেই হ্যাগরিড নামেই। হ্যারি পটার সিরিজে হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় গোটা বিশ্বে তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

হ্যাগরিড ছাড়া হয়তো হ্যারি পটার সিরিজ অসম্পূর্ণ। অভিনেতার মৃত্যুর খবরে টুইট করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিংও। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিশ্বের হ্যারি পটার ফ্যানরা।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...