Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারাল ৪ উইকেটে রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কিং কোহলি। ৮২ রানে অপরাজিত তিনি।

২) বিরাট কোহলির হার না মানা ইনিংস দেখে আবেগে ভাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেও। ম‍্যাচ শেষে কোহলিকে কাঁধে তুলে নিলেন তিনি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৩) পাকিস্তানের বিরুদ্ধে হার না মানা ইনিংসই কেরিয়ারের সেরা। ম‍্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট বলেন,” এতদিন আমার কাছে সেরা ছিল মোহালিতে ৮২ রানের ইনিংসটা। কিন্তু এবার এই ইনিংসটাকে এগিয়ে রাখব।

৪) স্বামীর দুরন্ত ইনিংস দেখে আবেগে ভাসলেন অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিরাট ঘরনীর। এমনকি বিরাটের দুরন্ত ইনিংস দেখতে দেখতে ঘরের মধ‍্যেই নাচতে শুরু করেছিলেন অনুষ্কা।

৫) রবিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য ভারতকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...