Friday, June 26, 2026

আজ থেকে চারদিন কালীপুজোর বিসর্জন, দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের

Date:

Share post:

আজ , মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যের সমস্ত প্রান্তে শুরু হচ্ছে কালীপুজোর বিসর্জন (Immersion of Kali idol)। নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর বা দুর্ঘটনা (Accident) না ঘটে তার জন্য ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতর কালীপুজোর বিসর্জন নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় জানানো হয়েছে আজ ২৫ তারিখ থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত কালীপুজোর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। তারপরই ঘাটগুলিতে ছটপুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হড়পা বানে জলপাইগুড়ির মালবাজারে দুর্ঘটনার জেরে এবার কালীপুজোর বিসর্জন নিয়েও বিশেষ সতর্ক স্বরাষ্ট্র দফতর।
প্রত্যেকটি জেলার পুলিশ সুপার, আইসি, ডিআইজি, আইজি পদমর্যাদার অফিসারদের ইতিমধ্যেই বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্যে স্বরাষ্ট্র দফতর। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় নবান্ন।

প্রসঙ্গত ইতিমধ্যেই মুখ্যসচিব গত সপ্তাহে ভিডিও কনফারেন্স করে প্রত্যেকটি ঘাটে যাতে নজরদারি চালানো হয় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেন। সেচ দফতরের আধিকারিকদেরও বিশেষ নির্দেশ দেন মুখ্যসচিব। বিশেষত যাতে বিসর্জন চলাকালীন সময় সেচ দফতরের আধিকারিকরা কন্ট্রোল রুম খোলেন এবং বিভিন্ন সময় বান আসার সময় যাতে সঠিকভাবে নজরদারি চালানো হয় এবং আগাম পূর্বাভাস পাওয়া যায় তার জন্য বিশেষ নির্দেশ দেন সেচ দফতরের আধিকারিকদের।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...