Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাইফোঁটা নিয়ে শোভন বললেন “গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা”

Date:

Share post:

ভাইফোঁটার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনকে ভাইফোঁটাও দিলেন মুখ্যমন্ত্রী। এবারও “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিয়ে আপ্লুত শোভন।

এরপর বেশ কিছুক্ষণ মমতার বাড়িতে সময় কাটানোর পর হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাইরে আসেন শোভন-বৈশাখী। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আহ্লাদে আটখানা হয়ে শোভন বললেন, “টস হয়ে গিয়েছে, গ্লাভস পরে ক্রিজে নামার অপেক্ষা।” আমন্ত্রণ কী কালীঘাট থেকে গিয়েছিল, নাকি আপনারা নিজেরাই চলে এলেন। শোভনের উত্তর, “এই দিনের জন্য আলাদা করে আমন্ত্রণ হয় না। আজকের দিনে দিদির কাছে আসব, এটা আলাদা করে কী বলব। দিদি ও আমার মধ্যে একান্তে কথা হয়েছে। দিদি যা সিগন্যাল দেওয়ার বা যেটা বলেছেন, তার বাস্তবায়ন করব। দিদির ভালোবাসা, স্নেহ সেটা অনেক সময় অনেকভাবে ক্যালকুলেশন করা হয়। বাস্তবটা কী সেটা আমিই জানি।”

খুশিতে ডগমগ হয়ে বৈশাখীর সহাস্য জবাব, “অভিমানের মেঘ কেটে গেছে। দিদির মমত্ব আবারও দেখা গেল। শোভন মমতাদির খুব আদরের। ওঁদের দু’জনের পারস্পারিক টানটা খুবই মজবুত। এতে আমি খুশি। শোভনকে দিদি কোনও দিনই নিষ্ক্রিয় ভাবেন না। ওকে সবসময়ই কাজ করতে বলেন। আমার মনে হয় দিদির সঙ্গে শোভনের সম্পর্ক এক জায়গাতেই ছিল। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির দেওয়াল তুলেছিল, সেটা ধ্বংস হয়েছে। ভাল লাগছে। শোভনের এবার সরাসরি রাজবনীতিতে ফেরা উচিত।”

অন্যদিকে, ভাইফোঁটার দিন শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, “সব বিষয়ে মন্তব্য করে বিতর্ক চাই না। আমার নিজের একটা রাজনৈতিক ক্ষেত্র দিদি করে দিয়েছেন। ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতির কেরিয়ার শেষ হয়েছে। ৪ বছর পর সক্রিয় রাজনীতিতে আসবেন কী আসবেন না সময় বলবে।”

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...