Saturday, June 27, 2026

যে হাত উঁচিয়ে কথা বলছে, সেই হাতেই একদিন মমতার পায়ে ধরবে শুভেন্দু: মদন মিত্র

Date:

Share post:

তাঁর মতোই এক দলবদলু বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। পুলিশ সেই নেতাকে গ্রেফতারের পর প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, পুলিশকে ওই বিজেপি নেতার পায়ে ধরিয়ে ছাড়বেন। পুলিশ সম্পর্কে শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। শুধু তাই নয়, বিজেপির একাংশের নেতারাও ঘনিষ্ঠ মহলে শুভেন্দুর এমন মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, শুভেন্দু যা বলছেন তার উল্টোটাও হতে পারে। মদনের মিত্রের কথায়, “যে হাতের আঙুল উঁচিয়ে কথা বলছে শুভেন্দু, সেই হাতে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরতে হবে ওকে।”

শুভেন্দুকে খোঁচা দিয়ে মদন মিত্রের আরও সংযোজন, “আসলে ও গর্তে পড়ে গিয়েছে। ওর জন্য দুঃখ হয় আমার। গর্ত থেকে কী করে উঠবে, কে দড়ি ফেলবে, লোক পাচ্ছে না। না শ্বাস নিতে পারছে, না গর্ত থেকে বেরোতে পারছে, না উঠে দাঁড়াতে পারছে। এমন করেই যেতে হবে ওকে, যতক্ষণ না ডাক্তার ব্রেনডেড ঘোষণা করছে। কিছু করার নেই।”

আরও পড়ুন:মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভারতীয় পড়ুয়ার

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...