Friday, April 3, 2026

মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে টিকার, এবার “দুয়ারে” কোভিড টিকাকরণ!

Date:

Share post:

একটা সময় ছিল যখন চেয়েও পাওয়া যাচ্ছিল না করোনার টিকা। একটা টিকার জন্য ছিল হাহাকার। যাঁরা টিকা পেতেন, তাঁদের দিতে হতো লম্বা লাইন। মাত্র এক বছরের কম সময়ে বদলে গিয়েছে ছবিটা। স্টকে রয়েছে কয়েক হাজার কোভিড ভ্যাকসিন। মেয়াদ উত্তীর্ণ হতে বসছে কোভিডের বিপুল পরিমাণ টিকা।

সূত্রের খবর, কয়েক হাজার করোনা ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট ৩১ অক্টোবর, আবার বিপুল ডোজের মেয়াদ শেষ হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কোনওভাবেই যাতে টিকা নষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে জেলাগুলিকে এবার দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, শুধু কলকাতাতেই প্রায় ১৬ হাজার টিকার ডোজ রয়েছে, যার মেয়াদ উত্তীর্ণ সপ্তাহখানেকের মধ্যে। তাই টিকা যাতে নষ্ট না হয়, তার জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন কলকাতা জেলা পরিবারকল্যাণ আধিকারিক। দ্রুত এই পদক্ষেপ নিতে চলেছে সংশ্লিষ্ট দফতরগুলি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...