Saturday, April 4, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৩ রান টিম ইন্ডিয়ার, অর্ধশতরান সূর্যকুমার যাদবের, ব‍্যর্থ রাহুল

Date:

Share post:

রবিবার পার্থে টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচ খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের প্রথমে ব‍্যাট করতে নেমে ১৩৩ রান টিম ইন্ডিয়ার। আজও ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল। মাত্র ৯ রান করেন তিনি। ভারতের হয়ে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। ৬৮ রান করেন তিনি। প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১৩৪ রান।

প্রথম দুই ম‍্যাচে দুরন্ত জয়ের রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব‍্যাট করতে নেমে কার্যত ব‍্যাকফুটে চলে যায় রোহিত শর্মার দল। শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১৫ রান করেন ভারত অধিনায়ক। এরপর পরই আউট হন কে এল রাহুল। মাত্র ৯ রান করেন তিনি। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ রাহুল। ১০ বলে ১২ রান করে আউট হন বিরাট কোহলি। ৬ রানে আউট হন দিনেশ কার্তিক। ৭ রানে আউট হন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে একা লড়াই চালান সূর্যকমার যাদব। ৬৮ রান করেন তিনি।

লুঙ্গি এনগিদির এক ওভারেই দুই উইকেট হারায় ভারত। পাওয়ার প্লের শেষ ওভারে দুই উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেন। শর্ট বলে পুল মারতে গিয়ে এনগিদির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ব্যাক অফ লেংথ ডেলিভারিতে রাহুলকে আউট করেন লুঙ্গি। অফ সাইডের বল থার্ড ম্যানের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন রাহুল। বল ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়ানো এইডেন মার্করামের হাতে ক্যাচ চলে যায়।

বিরাট নেমে দারুণ কিছু শট খেলেন। তবে শর্ট বলে আউট হন তিনি। উইকেট তুলে নেন সেই লুঙ্গি। রান করতে পারেননি আজকের ম্যাচে সুযোগ পাওয়া দীপক হুডাও। ৩ বল খেলে কোনও রান না করেই আউট হন তিনি। অ্যানরিচ নর্টজের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। লুঙ্গির বলে আউট হন হার্দিক পান্ডিয়াও। চার উইকেট নেন লুঙ্গি। তিন উইকেট নেন পার্নেল।

আরও পড়ুন:দলের পাশে দেবব্রত সরকার, ডার্বি হারের পর কী বললেন লাল-হলুদ শীর্ষ কর্তা?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...