Monday, April 6, 2026

নদীর জল-কাদায় এখনো আটকে অন্তত ১০০ দেহ, সন্ধে নামায় আপাতত বন্ধ উদ্ধারকার্য

Date:

Share post:

গুজরাটে(Gujrat) ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১৪০ ছাড়িয়ে গিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। তবে দিনের আলো ফুরিয়ে আসায় বাধ্য হয়েই উদ্ধারকাজ(Rescue) বন্ধ করলো প্রশাসন। এদিকে প্রশাসনের আশঙ্কা, নদীর জলের তলায় কাদার মধ্যে এখনো আটকে রয়েছে বহু মানুষের মৃতদেহ(Dead body)। মঙ্গলবার সকালে ফের শুরু হবে উদ্ধার কাজ।

রবিবার সন্ধ্যার বিপর্যয়ের পর থেকেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। সোমবার বিকেল পর্যন্ত উদ্ধারের কাজ চালিয়েও নিখোঁজ হওয়া বহু মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এই ঘটনায় ১৪১ জনের মৃত্যু হয়েছে। নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৭৭ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। আর এই সকল মৃতদেহ নদীর জলে কাদার মধ্যে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নদীর ঘোলা জলে রাতের অন্ধকারে সেই দেহগুলি উদ্ধার করা সম্ভব নয় বলেই আপাতত বন্ধ রাখা হচ্ছে উদ্ধারের কাজ।

প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের দিকে উঠছে অভিযোগের আঙুল। অভিযোগ উঠেছে, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে কোনও রকম সবুজ সঙ্কেত নেওয়া হয়নি। সেতুর স্বাস্থ্যপরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ও নেওয়া হয়নি। অন্যতম কারণ হিসাবে কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন কেউ কেউ।
ব্রিটিশ আমলের ওই সেতুর বেহাল দশা হওয়ায় সাত মাস আগে‌ সেতুটির সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামক সংস্থাকে। যে সংস্থার নির্মাণ সংক্রান্ত কাজের কোনও অভিজ্ঞতা নেই। কীভাবে এমন একটি সংস্থাকে সরকার বরাত দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য ওই সংস্থার ৯ কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...