Saturday, April 4, 2026

বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি: মন্ত্রিসভার বৈঠকে প্রশাসন-পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শান্ত বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে রাজ্যে কোনোরকম গোষ্ঠী সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সূত্রের খবর, এদিন নবান্নে (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং পুলিশকে প্রতিটি এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আচমকা রাজ্যে ‘ডিসেম্বর’ ধুঁয়ো তুলতে চাইছে গেরুয়া শিবির। বর্তমান শাসকদল ডিসেম্বরের পর আর সরকার চালাতে পারবে না- বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্যের প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) এইসব অপপ্রচার চালাচ্ছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা এলাকায় থাকুন। জনপ্র তিনিধিদের এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।” পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে- নির্দেশ মমতার।

প্রশাসন যা নজর রাখার রাখছে। কিন্তু শুধু সেটা হলে হবে না। বাংলার শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে মন্ত্রিসভার সদস্য ও জনপ্রতিনিধিদের বাড়তি ভূমিকা নিতে হবে এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...