Saturday, April 4, 2026

বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেল জিম্বাবোয়ে

Date:

Share post:

আশা জাগিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবোয়ে। গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে হারিয়েছিল তারা। কিন্তু বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কাছে হেরে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল। ব্যর্থ হয়েই ফিরতে হবে সিকন্দর রাজাদের।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে বাংলাদেশ। শন উইলিয়ামস ও সিকন্দর রাজা ছাড়া কোনও ব্যাটার দু’অঙ্কে যেতে পারেননি। উইলিয়ামস ২৩ বলে ২৮ রান করেন। সিকন্দর করে ২৪ বলে ৪০ রান। ১৯২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। নেদারল্যান্ডসের হয়ে পল ভ্যান মিকিরেন ৩টি এবং ব্র্যান্ডন গ্লোভার, লোগান ভ্যান বিক ও বাস ডি লিড ২টি করে উইকেট নেন।
জবাবে ১৮ ওভারে ১২০/৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ড । জিতেও অবশ্য নেদারল্যান্ডের কোনও লাভ হল না। কারণ আগেই তারা সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে।

আরও পড়ুন- ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২৬৯ জন চাকরিহারা শিক্ষক

শেষ ওভারে নাটক জমে ওঠে। জিম্বাবোয়ের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। দ্বিতীয় বলে এভান্সকে (২) তুলে নেন মোসাদ্দেক। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ৬ মেরে জিম্বাবোয়েকে জয়ের দিকে এগিয়ে দেন গাভারা (৩ বলে ১০)। পঞ্চম বলে তিনি স্ট্যাম্প হন। শেষ বলে ৪ রান দরকার ছিল। নো বল করেন মোসাদ্দেক। ফ্রিহিট কাজে লাগাতে পারেননি মুজারাবানি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...