Wednesday, June 24, 2026

Dengue update: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ! ভাঙল পাঁচ বছরের রেকর্ড

Date:

Share post:

রাজ্যে ক্রমাগত ভয়াল আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue)। ফের কলকাতায় মৃত্যু। বেলেঘাটা আই ডি হাসপাতালের (Beleghata ID Hospital)অ্যাসিট্যান্ট সুপারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত অনির্বাণ হাজরা (Anirban Hazra)হাওড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হারও উদ্বেগজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭ শতাংশ ৷ সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),কলকাতাতেও (Kolkata) লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার পেরিয়েছে। অপরদিকে, ডেঙ্গিতে মৃতের (Death) সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, ওই সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ৩৯৬। রেকর্ড বলছে ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ৷

সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়৷ সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন৷ এর পরেই রয়েছে মুর্শিদাবাদ৷ সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন৷ তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন ৷ এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ২৪.০৮ % । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫% । হুগলিতে ২০.৮ %, কালিম্পং ১৯.০৫ %। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে ৷

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...