Tuesday, April 7, 2026

আবার উত্তরপ্রদেশে দ*লিত-হত্যা! পেয়ারা পাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খু*ন

Date:

Share post:

দ*লিত হত্যার ঘটনায় ফের শিরোনামে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবার প্রতিবেশীর বাগান থেকে পেয়ারা পেড়ে খাওয়ার ‘অপরাধে’ উত্তরপ্রদেশে পিটিয়ে খু*ন করা হল দলিত যুবককে। মৃ*তের নাম ওমপ্রকাশ (Omprakash)। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

উত্তরপ্রদেশের আলিগড় এলাকায় ঘটনার দিন ওমপ্রকাশ বাড়ির কাছাকাছি এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেইসময় এক প্রতিবেশীর গাছ থেকে তিনি পেয়ারা পাড়েন। তাঁকে গাছে হাত দিতে দেখেই ছুটে যান স্থানীয় দুই ব্যক্তি। এরপর তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওমপ্রকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ভীমসেন এবং বনওয়ারিলালকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মৃ*তের ভাই পুলিশকে জানান, “আমার দাদা একটু হাঁটতে বেরিয়েছিল। ফেরার পথে বাগান থেকে একটা পেয়ারা পেড়ে খেয়েছিল। তাই ওকে এই ভাবে মারা হয়েছে। এত মে*রেছে যে ও মরেই গেল!”

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...