Saturday, April 4, 2026

যৌ*ন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের মাঝে যৌ*ন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া দানুষ্কা গুণতিলকাকে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনির্দিষ্টকালের জন্য কোনও ধরণের ক্রিকেটই দেখা যাবে না তাকে।

এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “আইসিসি আমাদের জানিয়েছে, এক মহিলাকে ধর্ষণে*র অভিযোগে আমাদের ক্রিকেটার গুণতিলকাকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। গুণতিলকাকে সোমবার সিডনির আদালতে হাজির করানো হবে। ক্রিকেট শ্রীলঙ্কা বিষয়টির দিকে নজর রাখছে। আইসিসির সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। আশা করব যথাযথ তদন্ত হবে। অভিযুক্ত ক্রিকেটার সত্যিই অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অতি সত্ত্বর জাতীয় দলের ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালন সমিতি। অস্ট্রেলিয়ায় এক মহিলাকে যৌ*ন নির্যাতন করার অভিযোগে গুণতিলকার গ্রেফতার হওয়ার কথা জানার পরেই তাঁকে কোনও ধরণের ক্রিকেটে নির্বাচিত করা হবে না।”

উল্লেখ্য, ২৯ বছরের এক মহিলাকে যৌ*ন হেনস্থার অভিযোগে শনিবার গভীর রাতে সিডনিতে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গুণতিলকাকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তাঁর বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষ*ণ-সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। এছাড়াও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একটি অনলাইন ডেটিং অ্যাপে বেশ কিছুদিন সংশ্লিষ্ট মহিলার সঙ্গে কথা হয় গুণতিলকার।

আরও পড়ুন:আইসিসির বিরাট সম্মান কোহলিকে, গর্বিত বিরাট

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...