Friday, June 26, 2026

জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত অভিষেক, সকলকে জানালেন ধন্যবাদ

Date:

Share post:

সোমবার ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  জন্মদিন। রবিবার মধ্যরাত থেকেই তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন। বিকেলে কালীঘাটে রাস্তায় নেমে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেটান সেলফির আবদার।

এরপর নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“এত ভালবাসা আর আন্তরিকতায় এক বিনম্র অভিজ্ঞতা হল। সবাইকে তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানোর জন্য ধন্যবাদ। এইসব আমাকে মানুষের প্রতি আমার বিশাল দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
আমি যতক্ষণ সজাগ থাকব তার প্রতিটি মুহূর্ত আপনাদের সেবা করব- এটাই আমার অঙ্গীকার।”

আরও পড়ুন- Aindrila Sharma: শরীরে নতুন করে সংক্রমণ, সি প্যাপ ভেন্টিলেশনে ঐন্দ্রিলা শর্মা

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...