Friday, June 26, 2026

১৫ নভেম্বর ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, উদযাপন করবেন বীরসা মুণ্ডার জন্মদিন

Date:

Share post:

কালীপুজো কাটতেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির পর ১০ নভেম্বর কলকাতায় ফিরবেন তিনি। তারপরই যাবেন ঝাড়গ্রামে।

নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যাবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ীতে একটি সভা করবেন। সেই দিনই তিনি ফিরে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম ঝটিকা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে।

গতকাল, মঙ্গলবার ছুটির দিন থাকলেও বেশকিছু দফতরের আধিকারিক অফিসে হাজির ছিলেন। নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে। জেলা নেতৃত্ব একসঙ্গে বসে পরিকল্পনা করবে। প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। বেলপাহাড়ীতে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছরই মে মাসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে জেলায় এসেছিলেন। সেই বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি তুলে ধরেন। পাশাপাশি দলের জেলা নেতৃত্বকে সংগঠন মজবুত করার পরামর্শ দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার বীরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন করতে পারেন।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...