Tuesday, May 19, 2026

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের লজ্জার হার ভারতের। সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে কী এমন হল যাতে ইংরেজদের কাছে এরকমভাবে মুখ থুবরে পরতে ভারতীয় দলকে।

সেমিফাইনালে হারের কারণ হিসাবে যা যা উঠে আসছে তা একপ্রকার এরকম।

*) ওপেনিং জুটির ব‍্যাটিং ব‍্যর্থতা:  চলতি টি-২০ বিশ্বকাপে ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল এবং রোহিত শর্মা। রাহুল শেষ দু’ম‍্যাচে রান পেলেও সেমিফাইনালে পাঁচ রানে আউট হন। আর রোহিত আউট হন ২৭ রানে। বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিতের মন্থর ব্যাটিংয়ের জন্য পাওয়ার প্লে-তে রান করতে পারেনি ভারত। তার খেসারত দিতে হয় ভারতীয় দলকে।

*) পাওয়ার প্লে-তে কম রান তোলা: পাওয়ার প্লে-তে প্রথম ছ’ওভারে ভারত মাত্র ৩৮ রান তোলে। শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত। জঘন্য শুরু পাওয়ার প্লে’তে। পাওয়ার প্লে’তে এক উইকেটে ৩৮ রান তুলেছিল ভারত। যে কৌশল গ্রুপ লিগে কাজ করলেও সেমিফাইনালের চাপটাই আলাদা। বিশেষত দুর্দান্ত ব্যাটিং পিচে ইংল্যান্ডের বিশাল ব্যাটিং লাইন-আপের সামনে যেটা ভয়ঙ্কর কৌশল ছিল। অথচ ইংল্যান্ড পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তোলে। সেখানেই ম্যাচ বেরিয়ে গিয়েছিল ভারতের হাত থেকে।

*) বল হাতে ব‍্যর্থ ভারতীয় দল। জঘন্য পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের। এতদিন আন্তর্জাতিক টি-২০ ভুবির সামনে জুজু হয়ে থাকতেন জস বাটলার। বৃহস্পতিবার ভুবিকে তছনছ করতে বাটলার আক্রমণের পথে হাঁটলেন। ২ ওভার বল করে ২৫ রান দেন তিনি। জঘন্য বোলিং অক্ষর প্যাটেলেরও। ভারতের ঘূর্ণি উইকেটে দেখে যে কোনও স্পিনারকে বিবেচনা করা যায় না, তা আবারও প্রমাণ কর দিলেন অক্ষর। এই বিশ্বকাপে তাঁর অবদান কার্যত শূন্য। সেমিফাইনালে ভারতীয় বোলাররা যা বোলিং করছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এছাড়াও ফিল্ডিং ভালো হয়নি ভারতীয় দলের। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন। যা দেখে রেগে যান অধিনায়ক রোহিত শর্মাও। ক‍্যাচ মিস করেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:তীরে এসে তরী ডুবলো ভারতের, সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল

 

 

 

Related articles

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...