Thursday, April 9, 2026

ভুল শুধরে নিতে হবে: বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে বলে ক্ষোভ

Date:

Share post:

“কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়”। সোমবার, নেতাজ ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ট্যাব প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায় সংকট আসবেই। কিন্তু কোনও সংকটে ভয় না পাওয়ার বার্তা দেন মমতা।

শিক্ষক দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিধায়ক মানিক ভট্টাচার্য জেল হেফাজতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভুল শুধরে নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন, তিনি বলেন, “কাজ করতে গেলে ভুল হবে। চলতে গেলে হোঁটচ লাগেই। যদি কেউ ভুল করে, তা শুধরে নেওয়া হবে। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে”

মমতার অভিযোগ, কিছু মানুষ বাংলাকে ভালবাসে না। সারাজীবন কুৎসা আর অপপ্রচার করে। কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এইসব সংবাদ মাধ্যম অশান্তিতে ইন্ধন জোগায়। ভেজাল খবর পরিবেশন করে।ব তাদের সব তথ্য সত্য নয়। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। “সকালে ঘুম থেকে উঠে বলব, আমি ভালো থাকব”। খারাপ কথা ভাবলে ব্রেনের সেল নষ্ট হয়। ভালো ভালো কথা ভাববেন। শিশুদের সঙ্গে আর প্রকৃতির মধ্যে থাকার চেষ্টা করবেন-বার্তা মুখ্যমন্ত্রী।

বাংলা বিরোধী কাজ চলছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তবে, সংকট এলেও ভয় না পেয়ে মোকাবিলা করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় পাবেন না। সংকট আসতে পারেন। কিন্তু তার মোকাবিলা করতে হবে। তাঁর কথায়, “ভাষা থেকে নাসা আমরাই পারব।“

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...