Wednesday, June 10, 2026

সৌদি আরবে থাকা তিন লাখ রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট তলব সৌদির উপমন্ত্রীর

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

সৌদি আরবে থাকা তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট পুনর্নবীকরণ করতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত সৌদির স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এই অনুরোধ জানিয়েছেন।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান জানিয়েছেন, তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করে ব্যবসা-বাণিজ্য করছেন। তাঁদের পাসপোর্ট পুনর্নবীকরণ করার জন্য অনুরোধ করেছেন সৌদি উপমন্ত্রী। প্রায় সাড়ে ২৮ লাখ বাংলাদেশি সৌদিতে বসবাস করছেন। তাঁদের অনেকে ব্যবসা করছেন। ব্যবসায় যাতে আরেকটু সুবিধা পান, তা নিয়েও আলোচনা হয়েছে।

আশির দশক থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে কয়েক বছর ধরে বলে আসছে সৌদি আরব।২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গাদের কেউ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি গিয়ে থাকলে তা পুনর্নবীকরণের সুযোগ দেওয়া হবে।আড়াই বছর পর আবারও বিষয়টি আলোচনায় এনেছে সৌদি। বাংলাদেশ থেকে কোনও রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে সৌদি গেছেন কিনা এই প্রশ্নে আসাদুজ্জামান খান বলেছেন, তাঁরা আমাদের দেশ থেকে গেছেন। তবে সবাই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাননি।সৌদি সরকার তাঁদের বারবার বার্মিজ বলছে। যাঁরা স্বাধীনতার আগে গেছেন, তাঁরা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গেছেন।
যেসব রোহিঙ্গা বাংলাদেশ সরকারের বিশেষ বিবেচনায় গিয়েছিলেন, শুধু তাঁদের পাসপোর্টই পুনর্নবীকরণ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁদের পাসপোর্ট পুনর্নবীকরণে আমরা দায়বদ্ধ।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...