Tuesday, June 23, 2026

দিল্লির পর মধ্যপ্রদেশে হাড়হিম করা ঘটনা! প্রেমিকার গলার নলি কেটে ভিডিয়ো পোস্ট

Date:

Share post:

দিল্লিতে শ্রদ্ধা ওয়ারাকের খুনের রেশ এখনও টাটকা। এরই মাঝে আরও একটি রোমহর্ষক ঘটনার ছবি সামনে এল। এবার প্রেমিকাকে খুন করে তার গলা কাটা দেহের ভিডিয়ো রেকর্ড করল ঘাতক। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হুমকির সুরে ঘাতক বলে, “বাবু, স্বর্গে আমাদের আবার দেখা হবে।” একইসঙ্গে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন!’

আরও পড়ুন:নৃশংস! প্রেমিকাকে কুপিয়ে খু*ন করে ৩৫ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিলেন ঘাতক

ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জব্বলপুরে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ পাতিদার। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম শিল্পা জারিয়াতাঁর বয়স  ২৫ বহর।জব্বলপুরের মেখলা রিসর্ট থেকে উদ্ধার হয়েছে শিল্পার রক্তাক্ত দেহ।সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে অভিজিৎ বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। তার একটি ভিডিয়োয় তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বাসঘাতকতা বরদাস্ত করব না।’ অপর এক ভিডিয়োতে সেই অভিযুক্ত বলে, ‘বাবু, স্বর্গে দেখা হবে।’

আরও একটি ভিডিয়োয় নিজের নাম প্রকাশ করে অভিজিৎ দাবি করেছেন, তিনি পটনার এক জন ব্যবসায়ী। তাঁর ব্যবসার সঙ্গী জিতেন্দ্র কুমারের সঙ্গে শিল্পার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিজিৎ দাবি করেছেন, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে জিতেন্দ্রর কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে জব্বলপুরে পালিয়ে এসেছিলেন শিল্পা। জিতেন্দ্রর নির্দেশেই তাই জব্বলপুরে এসে শিল্পাকে খুন করেছে অভিজিৎ।

ইতিমধ্যেই জিতেন্দ্র এবং তাঁর ঘনিষ্ঠ সুমিত পটেলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্বলপুর পুলিশের এসএসপি প্রিয়ঙ্কা শুক্লা জানিয়েছেন, এক মাস ধরে জিতেন্দ্রর বাড়িতে থাকতেন অভিজিৎ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত ৬ নভেম্বর মেখলা রিসর্টে একটি ঘর ভাড়া নিয়েছিলেন অভিজিৎ। রাতে একাই ছিলেন। পর দিন বিকালে এক মহিলা আসেন সেখানে এবং তাঁরা দু’জনে খাবারের অর্ডার দেন। এক ঘণ্টা পর হোটেলের ঘরের দরজা বন্ধ করে অভিজিৎ বেরিয়ে যান। ৮ নভেম্বর হোটেলের দরজা ভেঙে শিল্পার নলিকাটা দেহ উদ্ধার করে পুলিশ।অভিজিৎ -এর খোঁজে চারটি বিশেষ দল গঠন করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে পাঠানো হয়েছে।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...