Saturday, June 20, 2026

মিজোরামের খাদানে ধসে বাংলার ৫ শ্রমিকের মৃ*ত্যুর ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মিজোরামের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে পাঁচজন শ্রমিকই বাংলার। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে প্রশাসনের তরফে কথাও বলা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন:ঝাড়গ্রাম সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল

এদিন রাতে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মিজোরামের পাথর খাদানে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে পাঁচজনই পশ্চিমবঙ্গের। আমি মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করছি। রাজ্যের পাঁচজনের দেহ যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা হয়, আমি সেইজন্য মিজোরাম সরকারের সঙ্গেও কথা বলব। পরিবারের পাশে যে কোনও পরিস্থিতিতে প্রশাসন থাকবে।’


জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তাঁদের নাম বুদ্ধদেব বিশ্বাস (২৪), মিন্টু বিশ্বাস‌ (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। এই তিনজনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি চাপড়ায়। আর পঞ্চম ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁরা বাড়ি থেকে কাজের জন্য মিজোরাম রওনা হন। একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবার মিজোরামের একটি পাথরের খাদানে ধস নামার ঘটনায় নিহত হন ১২ জন শ্রমিক। মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে মৃতদেহগুলি বের করে উদ্ধারকারী দল। জানা যায় মৃতদের ৫ জন বাংলার শ্রমিক।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...