Tuesday, March 17, 2026

মামার বাড়িতে খেলতে খেলতে বোমা বি*স্ফোরণে প্রাণ গেল নাবালিকার

Date:

Share post:

মামার বাড়িতে বেড়াতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল নাবালিকার। বল ভেবে খড়ের গাদাতে খেলতে গিয়েই এই খেলতে গিয়েছিল সে। আর তা ফেটেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইন পাড়ায়।

আরও পড়ুন:মিনাখাঁয় হামলা বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রে খবর, মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল কর্মী আব্দুল হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর বেশকিছু আত্মীয়স্বজন। সেখানে তাঁর আট বছরের ভাগ্নি ঝুমা খাতুনও ছিল।

বুধবার সন্ধে ছ’টা নাগাদ খেলতে খেলতে খড়ের গাদায় বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখতে পায় ঝুমা। বল ভেবে সেটা কুড়োতে গিয়ে ঘটে যায় বিপত্তি। সে হাত দিতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু, কীভাবে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা পৌঁছল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই কী প্রাণ গেল নিষ্পাপ এক নাবালিকার? উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...