Monday, April 6, 2026

ভারতে মেটার প্রধান পদে সন্ধ্যা দেবনাথন, ১ জানুয়রি থেকেই শুরু নয়া ইনিংস  

Date:

Share post:

এক ধাক্কায় বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ফেসবুকের মূল সংস্থা মেটা (Facebook Meta)। বৃহস্পতিবার ভারতে সংস্থার নয়া প্রধানের নাম ঘোষণা করল মেটা। সন্ধ্যা দেবনাথন (Sandhya Debnathan) ভাইস প্রেসিডেন্ট (Vice President) হিসেবে নিযুক্ত (Appointed) হলেন। বৃহস্পতিবার এই কথা মেটার তরফে আনুষ্ঠানিকভাবে (Official Announcement) ঘোষণা করা হয়েছে। ভারতে ফেসবুকের ব্যবসা দেখবেন সন্ধ্যা। পাশাপাশি ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের (Content Creator) সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির  মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টিও তিনি খতিয়ে দেখবেন। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন দায়িত্বভার (Responsibility) কাঁধে তুলে নেবেন তিনি। সম্প্রতি অজিত মোহন (Ajit Mohan) পদত্যাগ করার পরে তাঁর জায়গায় আনা হয় সন্ধ্যা দেবনাথনকে।

সন্ধ্যা দেবনাথনের প্রোফাইল ঘাঁটলে দেখা যাচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (Chemical Engineering) অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে বিটেক (B Tech) করেছেন সন্ধ্যা। তারপর এমবিএ (MBA) করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও (Oxford University) পড়াশোনা করেছেন তিনি। কেরিয়ারের শুরুতে সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে কাজ করেছেন সন্ধ্যা। বেশ কয়েকটি নামী সংস্থার ডিরেক্টর হিসাবেও দায়িত্ব সামলেছেন। এছাড়া সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন। সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখতেন তিনি। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই কমার্স সংক্রান্ত কাজকর্মও তিনি দেখভাল করতেন। এরপর ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে এশিয়া প্যাসিফিক এলাকায় গেমিং টিমকে নেতৃত্বও দেন।

মেটার চিফ বিজনেস অফিসার মারনে লেভাইন (Marne Levine) জানিয়েছেন, ভারতে আমাদের নতুন নেতা হিসেবে সন্ধ্যাকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন ধরেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে মেটা। এক ধাক্কায় ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে তারা। যা সংস্থার মোট কর্মী সংখ্যার ১৩ শতাংশ। যার পর মেটার চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ (Mark Zukerberg) একটি ব্লগ পোস্টে দাবি করেন, সংস্থার উন্নতির জন্যই ঐতিহাসিক কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ করেছেন। তবে গণছাঁটাইয়ের পর দুঃখও প্রকাশ করেন জুকারবার্গ।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...