Tuesday, April 7, 2026

শ্রদ্ধা হত্যাকাণ্ডে “অনুপ্রাণিত” খু*নি ছেলে! প্রাক্তন নৌসেনা কর্মীর কাটা হাতের তল্লাশি শিয়ালের গর্তে?

Date:

Share post:

দিল্লির (Delhi) মেহরৌলিতে ভয়ঙ্কর হ*ত্যাকাণ্ডে তোলপাড় গোটা দেশ। তথ্য লোপাটে লিভ-ইন সম্পর্কে থাকা সঙ্গীর দেহ ৩৫ টুকরো করে ১৮ দিন ধরে তা জঙ্গলে ফেলে দেয় প্রেমিক। সূত্রের খবর, প্রত্যেকদিন রাত ২টোর সময় অভিযুক্ত (Accused) যুবক বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে দেহের টুকরো ফেলতে যেতেন। সেই হাড়হিম করা খু*ন থেকেই কি অনুপ্রাণিত বারুইপুরে (Baruipur) নিহত প্রাক্তন নৌসেনা কর্মীর (Ex Navy) স্ত্রী-পুত্র? পুলিশি তদন্তে (Investigation) এমনটাই আভাস মিলছে।

নিহত প্রাক্তন নৌসেনা কর্মী দেহের নিম্নাংশ খুঁজে পেয়েছে পুলিশ। তবে এখনও দুটি কাটা হাতের হদিশ নেই। তবে কী যে জঙ্গল থেকে দেহের নিম্নাংশ খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানেই মিলবে হাত দুটিও? জঙ্গলে শিয়ালের
গর্তেই সন্ধান মিলবে কাটা হাতের? কারণ, জঙ্গলে শিয়ালের গর্ত থেকেই উদ্ধার হয় নৌসেনা কর্মীর শরীরের নিম্নাংশ। তদন্তকারীরা (Investigators) মনে করছেন, শিয়াল হাতগুলি টেনে নিয়ে গিয়ে গর্তে রাখতে পারে। তাই প্রয়োজনে শিয়ালের গর্তেও হাতের খোঁজে তল্লাশি চালানো হবে।

অন্যদিকে, দেহের কাটার কাজে ব্যবহৃত করাতেরও খোঁজ নেই। জেরায় নিহতের খুনি ছেলের দাবি, পাশে একটি পুকুরে সে করাত ফেলে দিয়েছে। তবে সেই পুকুরে ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়েও করাতের খোঁজ পায়নি পুলিশ।

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...