Wednesday, June 24, 2026

জল্পনার অবসান, ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ রোনাল্ডোর

Date:

Share post:

জল্পনার অবসান। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মুখ খোলার জের। ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মঙ্গলবার রাতে সরকারিভাবে জানিয়ে দিল ম‍্যানইউ। এদিন রেড ডেভিলসদেল পক্ষ থেকে বলা হয়, ম‍্যানইউর সঙ্গে পারস্পরিক চুক্তিতে ক্লাব ছাড়ছেন সিআরসেভেন।

এদিন একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ম্যানইউ। তাতে ম‍্যানইউর পক্ষ থেকে বলা হয়, “ক্লাবের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ হচ্ছে রোনাল্ডোর। ওল্ড ট্র্যাফোর্ডে দুই পর্বে রোনাল্ডো যে অবদান রেখেছেন, তার জন্যে তাঁকে অনেক ধন্যবাদ।” এই বিবৃতিতে এটাও বলা হয়েছে, এরিক টেন হ্যাগের অধীনে ম্যানইউ আগামী দিনে উন্নতির দিকে এগিয়ে যাবে।

রোনাল্ডোর সঙ্গে যে ক্লাবের বিচ্ছেদ হতে চলেছে, তা ছিল একপ্রকার নিশ্চিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ক্লাবের কিছু কর্মকর্তা এবং কোচ এরিক টেন হ্যাগের। রোনাল্ডো বলেছিলেন হ‍্যাগ সম্মান করে না তাকে। এরপরই তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্ব। এই সাক্ষাৎকার প্রকাশ‍্যে আসার পরই ম‍্যানইউর পক্ষ থেকে বলা হয়েছিল, এই ঘটনাটি তদন্ত করে দেখবে ম‍্যানইউ ক্লাব। আর তারপরই মঙ্গলবার অর্থাৎ আজ ক্লাব এই সিদ্ধান্ত জানায়।

এই মুহূর্তে কাতারে বিশ্বকাপের প্রস্তুতি রোনাল্ডো। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে পর্তুগাল। তার আগে এই ঘটনায় রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে কী বললেন SKY?

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...