Tuesday, June 23, 2026

রণক্ষেত্র বিশ্বভারতী!টানা ১০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য

Date:

Share post:

ফের রণক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দিতেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় পড়ুয়াদের। এর জেরেই বুধবার বিকেল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মধ্যরাতে ছাত্রছাত্রীদের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। এরপর শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে উপাচার্যকে ঘেরাও মুক্ত করেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। শেষমেশ বোলপুরের এসডিপিও-র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন:উপাচার্যের পদত্যাগের দাবি ,পড়ুয়া বিক্ষোভে উত্তেজনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা-সহ একাধিক দাবিতে বুধবার বিকেলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে গিয়েছিলেন পড়ুয়ারা।অভিযোগ,উপাচার্য তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ওই পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিকেল ৪টে নাগাদ উপাচার্য পদত্যাগের দাবিতে তুলে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা। শুরু হয় বিক্ষোভ। পড়ুয়ারা দাবি তোলেন, বিদ্যুৎ চক্রবর্তী পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও চলবে। রাত দুটো পর্যন্ত উপাচার্য নিজের দফতরেই বন্দি ছিলেন উপাচার্য।

মধ্যরাতে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়।পরে নিরাপত্তারক্ষীরা শাবল, গাইতি নিয়ে তালা ভেঙে উপাচার্যকে ঘেরাও মুক্ত করে। পড়ুয়াদের মারধরের অভিযোগ তোলা হয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে বিশ্বভারতী। আপাতত গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়, তার জন্য নজর রেখেছে অতিরিক্ত বাহিনী।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...