Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসাবে তাঁকে দলে নেওয়া হয়েছে। দলে এসেছেন জোরে বোলার কুলদীপ সেনও। দলের নেতৃত্বে রোহিত শর্মা।

২) বড় ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্পেন। বুধবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আর কোনও অঘটন ঘটল না। কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিল স্পেন। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

৩) কাতার বিশ্বকাপের ১০ নম্বর ম্যাচে আবার অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। প্রথম ম্যাচেই জার্মানির রক্ষণ ভাগের দুর্বলতা বার বার দেখিয়ে দিল জাপান।

৪) ফিফার বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ ছড়িয়ে পড়ল মাঠেও। জাপানের বিরুদ্ধে নামার আগে দলের ছবি তোলার সময় প্রত্যেক ফুটবলার হাত দিয়ে মুখ চাপা দিয়ে দাঁড়ালেন। আনুষ্ঠানিক ভাবে কিছু না বলা হলেও মনে করা হচ্ছে, ফিফার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কাজ করেছেন তারা।

৫) আজ বিশ্বকাপে একাধিক হাই ভোল্টজ ম‍্যাচ। উরুগুয়ে নামছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে । পর্তুগাল নামছে ঘানার বিরুদ্ধে। ব্রাজিল নামছে সার্বিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...