Thursday, April 2, 2026

‘নকল’ করা যাবে না অমিতাভের কণ্ঠস্বর, ছবি ব্যবহারেও স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

অবৈধভাবে ব্যবহার করা যাবে না ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan)কণ্ঠস্বর, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। পাশাপাশি ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশের কথা জানিয়েছে আদালত (high court)। সূত্রের খবর ২৫ নভেম্বর ২০২২ তারিখ থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ। শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিগ বি- এর (Big B) আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র মেগাস্টারের অধিকার থাকবে, অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে (Entertainment industry)।

সূত্রের খবর অমিতাভ বচ্চন নিজেই নাকি আপত্তি জানিয়েছিলেন যত্রতত্র তাঁর কণ্ঠস্বর ব্যবহারের ব্যাপারে। শুধু তাই নয় ছবি এবং নামের ক্ষেত্রেও একই আপত্তি তুলেছেন বিগ বি বলে জানা যাচ্ছে।  এমনিতেই বহু তারকা বিগ বি এর কণ্ঠস্বর নকল করে রীতিমত জনপ্রিয় হয়েছেন। দিল্লি আদালতে বিচারপতি নবীন চাওলার (Naveen Chawla) সামনে এই আবেদনের শুনানি হয়। এখনও দেশের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা আজ জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। অভিনেতার স্পষ্ট বক্তব্য, তিনি ‘ব্যবহার হতে’ চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর অভিনেতার আর্জির মান্যতা দিয়ে আজ এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে। অমিতাভের ‘পার্সোনালিটি রাইটস’ কে রক্ষা করতেই এই পদক্ষেপ।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...