Saturday, April 4, 2026

Jadavpur : ডেঙ্গু সচেতনতা বাড়াতে ফের পথে নামলেন মেয়র ফিরহাদ হাকিম

Date:

Share post:

রাজ্যে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট, মৃ*ত্যু মিছিল আটকাতে এবার আরও সতর্ক কলকাতা পুরসভা(Kolkata Municipal Corporation)। সাধারণ মানুষ সচেতন না হলে কোনভাবেই ডেঙ্গির (Dengue) বিরুদ্ধে লড়াই করা যাবে না একথা আগেই বলেছিলেন মেয়র (Mayor)। ফের একবার রাস্তায় নেমে সেই সচেতনতার বার্তাই দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। শনিবার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে পূর্ব যাদবপুরের (Jadavpur) পূর্বালোক এলাকায় ডেঙ্গি সচেতনতা প্রচারে ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee) ও মেয়র পারিষদ ও বিধায়ক দেবব্রত মজুমদার (Debabrata Majumder)। সাধারণ মানুষকে সচেতন করতে এদিন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় পুরসভার তরফ থেকে। জঞ্জাল পরিস্কারে নিজেই হাত লাগান মেয়র। পাশাপাশি মশারি, মশার কয়েল-সহ ডেঙ্গি প্রতিরোধে কী কী ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে এক পথ-নাটিকার আয়োজনও করা হয় ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...