Saturday, April 4, 2026

বারাণসীতে নৌকা দুর্ঘটনা, ছিলেন ৪০ জন পুণ্যার্থী

Date:

Share post:

উত্তরপ্রদেশের বারাণসীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনা (boat accident) । প্রায় ৪০ জন যাত্রী নিয়ে গঙ্গায় (Ganga)ডুবে যায় নৌকা। আজ, শনিবার সকালে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের কাছে পুণ্যার্থী বোঝাই নৌকাটি আচমকাই ডুবে যায়। জানা গিয়েছে, নৌকায় সওয়ার পুণ্যার্থীদের সিংহভাগ কেরালার (Kerala) বাসিন্দা। এদিন সকালে তাঁরা গঙ্গায় নৌকাবিহারে বেরিয়েছিলেন।সেই সময় আচমকাই যাত্রী সমেত ডুবে যায় ওই নৌকাটি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় অনেকটাই প্রাণহানি আটকানো গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, প্রায় প্রত্যেক যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকেই সংশ্লীষ্ট নৌকার চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বারাণসীতে সরকারি নিয়ম উলঙ্ঘন করে নৌকা চালনার ফলে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তারপরও এই ধরণের ঘটনা বারবার ঘটেই চলেছে। এদিন বরাত জোরে বেঁচে গিয়েছেন ৪০জন যাত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...