Friday, June 26, 2026

মেয়ের যোগ্যতা নিয়ে মিথ্যাচার! সুকান্তকে আইনি নোটিশ শান্তনুর, মানহানি মামলার হুঁশিয়ারি

Date:

Share post:

সংঘাত চরমে। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দিলেন শান্তনু।

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ের নাম জড়িয়ে টুইট করেন সুকান্ত মজুমদার। সেখানে শান্তনুবাবুর মেধাবী কন্যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল সাংসদের মেয়ে কী করে আরজিকরে মেডিক্যাল পড়ার সুযোগ পেলেন? তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমজদার। এবার পাল্টা সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন শান্তনু সেন। তাঁর মেয়ের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার চালানোর অভিযোগ তুলেছেন শান্তনু সেন। সেই অভিযোগেই এবার আইনজীবী মারফত বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ ধরালেন তৃণমূল সাংসদ।

শান্তনু সেনের মেয়ে ডাক্তারি পড়ছেন। যার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, ”নিট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন?” সুকান্ত মজুমদারের দাবি, ২০২০ সালে NEET পাস না করেই MBBS-এ ভর্তি হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন। ভর্তির ফর্মে সাংসদ হিসেবে বাবা শান্তনু সেন যে ভাতা পান, সেকথাও নাকি উল্লেখ করেননি!

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমন অভিযোগের পর চুপ করে থাকেননি তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সাংবাদিক সম্মেলনে মেয়ের নিট পাসের সার্টিফিকেট নিয়ে হাজির হন তিনি। হাতে মেয়ের সার্টিফিকেট নিয়ে সুকান্ত মজুমদারকে কড়া জবাব শান্তনু সেন। তিনি জানান, “প্রতিবছর ফার্স্ট হয়েছে। একবারেই নিট পাস করেছে।”

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...