Thursday, June 25, 2026

Fire Incident : বেলুড়ের পর এবার ডোমজুড়, শ্যামপুরেও বিধ্বংসী অগ্নিকাণ্ড!

Date:

Share post:

একই দিনে হাওড়ায় (Howrah) তিন তিনটে অগ্নিকাণ্ডের (Fire incident) ঘটনা। হাওড়ার শ্যামপুরে (Shyampur) পরপর ৬টি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা যায় চায়ের দোকান থেকে আগুন (Fire) ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। আনুমানিক ২টোর কিছু সময় পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শ্যামপুরে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন (Fire Engine) এবং পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি ডোমজুড়ের (Domjur) এক তুলোর গুদামেও (Cotton Warehouse) বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

একই দিনে হাওড়ার ৩ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাওড়ার বেলুড় থানা সংলগ্ন লিলুয়ার মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা, আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর গড়াতে না গড়াতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার আরও দুই এলাকায়।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...