Saturday, April 4, 2026

এ বার শুভেন্দুর পাড়া থেকেই ‘এক ডাকে অভিষেক’ চালু

Date:

Share post:

এ বার পূর্ব মেদিনীপুরে ‘এক ডাকে অভিষেক’ চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।উদ্দেশ্য,পূর্ব মেদিনীপুরের মানুষের অভাব অভিযোগ শোনা।নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে গত জুন মাসে এই ব্যবস্থা চালু করেছিলেন তৃণমূল সাংসদ।এবং তাতে সাড়াও মিলেছে অভূতপূর্ব।শনিবার কাঁথির জনসভা থেকে অভিষেক জানান, এ বার পূর্ব মেদিনীপুরের মানুষেরাও তাঁদের সমস্যার কথা জানাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

শুভেন্দুর খাসতালুক ‘শান্তিকুঞ্জ’-এর অদূরে প্রভাতকুমার কলেজের মাঠের সভামঞ্চ অভিষেক জানান, পঞ্চায়েত কেন্দ্রিক বা সাংগঠনিক— যাঁর যা দরকার, ‘এক ডাকে অভিষেক’-এর নম্বরে ফোন করতে পারবেন পূর্ব মেদিনীপুরের মানুষ। জনসভা থেকে ‘এক ডাকে অভিষেক’-এর ফোন নম্বর ‘৭৮৮৭৭৭৮৮৭৭’ দেন সাংসদ। বলেন, ‘‘এক ডাকে অভিষেকের নম্বর দিয়ে যাচ্ছি। রোজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাঁর যা বলার আছে, সরাসরি আমায় ফোন করে জানাবেন।’’

সাংসদ হিসাবে নিজের আট বছর পূর্তিতে ডায়মন্ড হারবারে প্রথম ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করেন অভিষেক। সেই ব্যবস্থাই এ বার পূর্ব মেদিনীপুরেও পৌঁছে গেল। কাঁথিতে অভিষেক বলেন, ‘‘আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যার যা দরকার হবে আমায় ফোন করবেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কর্মী-সমর্থকদের বলছি। কেউ চমকালে-ধমকালে সোজা আমায় ফোন করে জানাবেন।’’তার চালু করা ‘এক ডাকে অভিষেক’  যে বিজেপিকে চাপে ফেলে দেবে তা বলাবাহুল্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...