Wednesday, April 8, 2026

অভিষেকের নির্দেশের পর ইস্তফা দিলেন মারিশদার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি

Date:

Share post:

কাঁথির জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) নির্দেশ দিয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে হবে মারিশদার(Marishda) পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি। শনিবার অভিষেকের সেই নির্দেশের পর রবিবার ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান ঝুনু মণ্ডল(Jhunu Mondol), উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম কুমার মিশ্র।

উল্লেখ্য, শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে জনসভায় যাওয়ার আগে হঠাৎ কনভয় থেকে নেমে মারিশদা গ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার গ্রামবাসী বিশেষত মহিলারা অভিষেকের কাছে অভিযোগ জানান, বাড়ি, রাস্তা ও নিকাশি ব্যবস্থার মতো সমস্যাগুলি নিয়ে। কেউ আবার অভিযোগ জানান, সরকারি কাজে হয়রানি সংক্রান্ত বিষয়ে। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে মন দিয়ে তাঁদের সব কথা শোনের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যোগাযোগের জন্য চেয়ে নেন তাঁদের ফোন নম্বর। তাঁদের সকলকে সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিষেক খোঁজ নেন ওই এলাকার পঞ্চায়েত প্রধানের বিষয়ে। এরপর কাঁথির সভায় গিয়ে মারিশদা গ্রামের ঘটনা তুলে ধরে পঞ্চায়েতের কাজ ঠিক করে না করার জন্য ৪৮ ঘন্টার মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে।

অভিষেকের নির্দেশের পর শুরুতে ইস্তফা দিতে আপত্তি জানান ঝুনু। তিনি বলেন, “আমি জনগণের ভোটে প্রধান হয়েছি। আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে বলতে পারেন না। জনগণের বললে নিশ্চই ইস্তফা দেব।” পরে অবশ্য তিনি জানান, “পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসার পর কেউ দলের থাকে না। তবে একটা দলের থেকে আমি প্রধান হয়েছি। দল বললে ইস্তফা দিতে হবে”। এরপর চাপের মুখে পড়ে ইস্তফা দিলেন ঝুনু মণ্ডল।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...