Saturday, June 20, 2026

পঞ্চায়েতের আগে নজরে মতুয়া ভোট, এবার রানাঘাটে সভা করতে চলেছেন অভিষেক

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তথাকথিত অধিকারীদের গড় চুরমার করে ঐতিহাসিক সমাবেশের পর এবার লক্ষ্য নদিয়ার রানাঘাট। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে মতুয়া ভোটব্যাঙ্ক। ২০১৯ লোকসভা ভোটের পর থেকে রানাঘাট বিজেপির শক্তঘাঁটি বলেই পরিচিত। আাগামী ১৭ ডিসেম্বর সেই রানাঘাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

গত লোকসভা নির্বাচনে রানাঘাট হাতছাড়া হয়েছে তৃণমূলের। পাশাপাশি বিধানসভাতেও রানাঘাটে বিজেপির গড়ে দাগ কাটতে পারেনি শাসক দল। এই জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও রয়েছে বলেও দাবি রাজনৈতিক মহলের। গত কয়েক বছরে মতুয়াও গেরুয়া শিবিরের দিকে ঢলে। শেষ কয়েকটি নির্বাচনের ফলাফলেই সেই ছবি স্পষ্ট। এবার সেগুলি মেরামত করতেই অভিষেকের সভা বলে মনে করা হচ্ছে।

একদিকে নিজের দলের সংগঠনকে চাঙ্গা করা, অন্যদিকে মতুয়াদের কাছে সিএএ নিয়ে বিজেপির ভাঁওতাবাজির মুখোশ খুলতে রানাঘাটকে সভাস্থল হিসেবে অভিষেক বেছে নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে রানাঘাটে প্রচুর মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তাঁদেরকেও বিশেষ বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের সভার আগেরদিন অর্থাৎ ১৬ ডিসেম্বর নদিয়ার তাঁত শিল্পীদের গুরুত্ব দিতে শান্তিপুরে প্রথম কোনও শ্রমিক সম্মেলন করছে তৃণমূল। ওই সভায় থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, মলয় ঘটক এবং আই এনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...