Saturday, June 27, 2026

Weather Update : শীতলতম শুক্রবার ! মান্দাসের প্রভাব পড়ল রাজ্যে

Date:

Share post:

মরসুমের শীতলতম (Coldest Day)দিন হিসেবে ৯ ডিসেম্বর তারিখকেই লিখে রাখতে বলছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস অনুযায়ী এ পর্যন্ত কলকাতার তাপমাত্রা অনুযায়ী শুক্রবারই শীতলতম দিন (Coldest Day)। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্যে কনকনে শীত শুধু সময়ের অপেক্ষা। তাহলে কি মান্দাসের (Mandous Cyclone)পরোক্ষ প্রভাব কি পড়তে শুরু করেছে? বৃহস্পতিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় ৫০ থেকে ৯৪ শতাংশ। সারাদিনই উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইছে। শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা বলে মনে করা হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...