Monday, April 6, 2026

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে বড় জয় বিরাটদের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নিয়মরক্ষার ম‍্যাচে বড় জয় পেল ভারত। এদিন বাংলাদেশকে হারাল ২২৭ রানে। সৌজন্যে ঈশান কিষান এবং বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ঈশান কিশন করেন ২১০ রান। কোহলি করেন ১১৩ রান। জবাবে ভারতীয় বোলাররা বাংলাদেশের ইনিংস শেষ করে দেন মাত্র ১৮২ রানে। রানের বিচারে এটি এক দিনের ক্রিকেটে ভারতীয় তৃতীয় বড় জয়। আর এই জয়ের ফলে সিরিজের ফলাফল ২-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ঈশান কিশন করেন ২১০ রান। বিরাট কোহলি করেন ১১৩ রান। শিখর ধাওয়ান করেন ৩ রান। কে এল রাহুল করেন ৮ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাস্কিন আহমেদ, এবাদাত হুসেন, শাকিব আল হাসান। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং মেহদি হাসান।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন শাকিব আল হাসান। ২৫ রান কলেন ইয়াসির আলি। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন অক্সর প‍্যাটেল এবং উমরান মালিক। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।


Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...