Friday, April 3, 2026

দূষণের নিরিখে একে অপরকে টেক্কা দিল্লি-কলকাতার! নয়া রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

বায়ুদূষণে (Air Pollution) এবার দিল্লিকে (Delhi) ছুঁতে চলেছে শহর কলকাতা (Kolkata)। এমনকী কলকাতার বেশকিছু জায়গার দূষণের মাত্রা রাজধানী শহরের থেকেও বেশি। সম্প্রতি এমনই ভয়াবহ তথ্য উঠে এল ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর (National Air Quality Index) পরিসংখ্যানে। দূষণের নিরিখে ১ নম্বরে রয়েছে দিল্লি। তারপরই রয়েছে কলকাতা।

ইতিমধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (State Pollution Control Board) তরফে জানানো হয়েছে, দূষণ কমাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বছর AQI ২০০-এর আশপাশে ঘোরাফেরা করলেও, শীতের সময় দূষণের মাত্রা দ্বিগুণ বাড়ে। গত ২ দিনে, কলকাতার অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, AQI ৩০০-এর ওপরে। যা অত্যন্ত উদ্বেগের। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী, বালিগঞ্জে শুক্রবার AQI-এর মাত্রা ছিল ৩০৪, বিধাননগরে ছিল ৩০৩, যাদবপুরে শুক্রবার AQI-এর মাত্রা ৩১০-এ পৌঁছয়। পাশাপাশি কলকাতার রবীন্দ্র সরোবরে শুক্রবার AQI ছিল ২৫৫ এবং ভিক্টোরিয়ায় ছিল ৩২৩।

তবে শুধু কলকাতাই নয়, কলকাতার বাইরেও পরিস্থিতি উদ্বেগের। হাওড়ার (Howrah) ঘুসুরিতে, AQI-এর মাত্রা ৩৪৪। তবে শীত বাড়তেই দূষণ নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা (KMC)। বায়ুদূষণ রুখতে সবুজায়নে জোর দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার ক্ষমতায় সবটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেটা ভালই বুঝেছেন পুর আধিকারিক থেকে মেয়র পারিষদরা। আর সেকারণেই শহরের সবুজায়নে বেসরকারি সংস্থাকে আহ্বান মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...