Saturday, April 4, 2026

মেডিক্যাল কলেজে জারি অনশন: অসুস্থ ২ বিক্ষোভকারী, আলোচনা চালাতে চান অধ্যক্ষ

Date:

Share post:

কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও ছাত্র সংগঠনের নির্বাচনের দাবিতে অনড় কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালের পড়ুয়ারা। অনির্দিষ্টকালের অনশনে (Hunger Strike) ডাক্তারি পড়ুয়াদের একাংশ। অনশনকারী ৫ সদস্যর মধ্যে শনিবার সকালে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। একজনের জ্বরে কাবু। অপরজনের রক্তচাপ কম। তবে অনশনে অনড় তাঁরা।

বিষয় নিয়ে আলোচনার দরজা খোলা আছে বলে আগেই জানিয়েছন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas)। এদিন তিনি বলেন, “ওরা অসুস্থ হলে, চিকিৎসকের দলকে পরীক্ষা করতে দিতে হবে। ওরা নিজেরা খুব ওয়াকিবহাল। তবু অসুস্থ হলে ভর্তি হতে পারেন।” আলোচনা চালিয়ে যাবেন বলে জনান অধ্যক্ষ। ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...