Friday, April 3, 2026

FIFA World Cup: বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনালে নতুন বল! থাকছে অত্যাধুনিক প্রযুক্তি

Date:

Share post:

অবশেষে শেষের দোরগোড়ায় কাতার বিশ্বকাপ (Qatar World Cup)। ৬৪ ম্যাচের মধ্যে ৬০টি ম্যাচই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের সংখ্যা ৩২ থেকে নেমে চারে এসে ঠেকেছে। এখন সামনে শুধু ৩টি ম্যাচ। দুটি সেমিফাইনাল (Semi Final), তৃতীয় স্থান নির্ধারণ (Third Position) ও ফাইনাল ম্যাচ (Final Match)। আর শেষের বিশেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন বলে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস (Adidas)। কাতার বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিহলা বলে খেলা হয়েছে। তবে সেমিফাইনাল ম্যাচ থেকে মাঠে গড়াবে ‘আল হিম’ (Al Hilm) বল। যার অর্থ ‘স্বপ্ন’ (Dream)। আল রিহলার মতোই প্রযুক্তির ছোঁয়ায় মোড়া থাকবে আল হিম।

সেমি অটোমেটেড (Semi Automated) প্রযুক্তির কারণে অফ-সাইডের সিদ্ধান্ত নিতে এবার বিতর্কের মুখে পড়তে হয়নি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (VAR)। বরং দ্রুতই মাঠে রেফারিকে নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অফসাইডের (Offside) সিদ্ধান্তও বলের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে। এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিবছরই বিশ্বকাপের শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা (FIFA)। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের বলে এবার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এদিকে পরিবেশের সঙ্গে মিশে যেতে আল হিমের সকল উপাদান খুব সতর্কভাবে বিবেচনা করা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ইতিহাসে আল হিম-ই প্রথম বল যা কি-না শুধুমাত্র কালি ও আঠা দিয়ে তৈরি। নতুন বলে সুক্ষ্ম ত্রিভুজাকৃতির প্যাটার্ন রাখা হয়েছে। যে প্যাটার্নগুলো কাতারের পতাকার রংয়ে আবৃত। সঙ্গে বলে কিছুটা সোনালী রঙ যোগ করা হয়েছে রয়েছে যা বিশ্বকাপের সোনালী ট্রফি ও দোহার চকচকে মরুভূমি থেকে অনুপ্রাণিত।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...