Friday, April 3, 2026

নাগেরবাজারে বৃদ্ধার অস্বাভাবিক মৃ*ত্যু! উধাও সোনার গয়না

Date:

Share post:

ছুটির দুপুরে নিজের বাড়িতেই খু*ন বৃদ্ধা। বৃদ্ধার শরীরে থাকা সোনার গয়না উধাও বলে পরিবারের তরফে অভিযোগ। দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার ছাতাকল এলাকার বাসিন্দা ৬২ বছরের মুনমুন পাল রবিবার দুপুর বাগান পরিষ্কারের জন্য এক ব্যাক্তিকে ডেকেছিলেন। তিনিই এই খু*ন-লুঠ করেছেন কি না খতিয়ে দেখছে পুলিশ (Police)।

এদিন, দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে যান এক ব্যক্তি। তিনি মুনমুনের পূর্ব পরিচিত বলে পরিবার সূত্রে খবর। হঠাৎই বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে যান প্রতিবেশীরা। র*ক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। পরিবারের অভিযোগ, যিনি বাগান সাফ করতে এসেছিলেন তিনিই খু*ন করে গয়না লুট করে পালিয়েছেন। কারণ, তিনি পরিবারের পূর্ব পরিচিত। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

পরিবারের দাবি, বৃদ্ধার কাছে যে গয়না ছিল তা লুট করতেই তাঁকে খু*ন করা হয়েছে। বৃদ্ধা যে গয়না পরেছিলেন তাও উধাও বলে দাবি তাঁদের। সাফাইকর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- সোনাচূড়ায় কুণালের চাটাই বৈঠকে জনজোয়ার, সুপার ফ্লপ শুভেন্দুর সভা

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...