Monday, April 6, 2026

প্রাইমারি টেট নিয়ে খুশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

প্রাথমিক টেট (Primary TET)নিয়ে সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। রবিবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীদের নিয়ে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে টেট (TET)। বিরোধীরা একাধিক অভিযোগ করলেও এবার সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি বিতর্কের মাঝে সুষ্ঠু ভাবে প্রাথমিকের টেট পরিচালনা করা একটা বড় চ্যালেঞ্জ ছিল রাজ্য সরকারের (Government of West Bengal) কাছে। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে মিটেছে সেই পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা করেছিল, তা নিয়ে মঙ্গলবার সন্তোষপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি বলেন , “মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।” এ বার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে বলে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে। এ বার টেটের উত্তর পত্রে কার্বন প্রতিলিপির ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপত্রের একটি প্রতিলিপি নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে এসেছেন পরীক্ষার্থীরা। যাতে পরে মিলিয়ে দেখতে পারেন।দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করে পর্ষদ। তা নিয়ে সন্তোষপ্রকাশ করেন বিচারপতি।

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...