Saturday, April 4, 2026

এবার আসানসোল পদপিষ্ট কাণ্ডে শুভেন্দুর ঘাড়ে দায় চাপালেন দিলীপ! প্রকট বিজেপির অন্তর্দ্বন্দ্ব

Date:

Share post:

আসানসোলে পুলিশের অনুমতি ছাড়াই ধর্মীয় অনুষ্ঠান এবং দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে ৭ গুরুতর জখম। আর এই ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না জিতেন তিওয়ারিকে। তিনি ফোন ধরছেন না। কার্যত নিরুদ্দেশ আসানসোল এলাকার এই দলবদলু বিজেপি নেতা। কিন্তু তিনি কোনওভাবেই এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারেন না। যেমন দায় এড়াতে পারেন না আরেক দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল, বুধবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তাঁর স্ত্রীর নির্বাচিত ওয়ার্ড রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা নামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি

আজ, বৃহস্পতিবার সকালে মর্নিং ওয়াকে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “দান খয়রাতি মানবতার অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে। এই ঘটনাকে সমর্থন করি না। দায় বিরোধী দলনেতারও। আরও প্রস্তুতি দরকার ছিল।” ফলে শুভেন্দু এবং দিলীপের ভিন্ন মত নিয়ে স্বাভাবিকভাবেই কানাঘুষো শুরু হয়েছে। দিলীপের মন্তব্যকে হাতিয়ার করেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বই আরও একবার প্রকট হল?

অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনার জন‌্য বিজেপিকে পুরোপুরি দায়ী করে আসানসোলের পুলিশ কমিশনার। তাঁর দাবি, “বিজেপির এই অনুষ্ঠানের পুলিশি অনুমতি নেওয়া হয়নি। বিরোধী দলনেতা ওখানে আসছেন জেনে প্রোটোকল মেনে পুলিশের তরফে স্বতঃস্ফূর্তভাবে কমিশনারেট থেকে কিছু ব‌্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু কত মানুষ আসছেন, কী হবে তার কোনও খবর উদ্যোক্তারা পুলিশকে দেননি।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...