Saturday, June 27, 2026

এই সপ্তাহেই শুরু হতে পারে জোকা-তারাতালা মেট্রো পরিষেবা

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই চালু হতে চলেছে জোকা থেকে তারাতালা মেট্রো রেল পরিষেবা। নভেম্বর মাসেই অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। সবঠিকঠাক চললে আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই মেট্রো পরিষেবা।তার পরেই সাধারণ মানুষের জন্য চালু হয়ে যাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা।

এই পরিষেবা চালু হলে বিশেষ করে বেহালা বাসীদের জন্য অনেকটাই সুবিধা হবে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে ।  জোকা থেকে তারাতলা পর্যন্ত যাত্রাপথে থাকছে ছ’টি স্টেশন। কর্মী অপ্রতুল হলেও সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ফের মেট্রো কর্তৃপক্ষ জোকা মেট্রো স্টেশন পরিদর্শন করেন। খুঁটিয়ে দেখা হয় মেট্রো লাইন থেকে শুরু করে স্টেশনের পরিকাঠামো। পরিদর্শনের পর সিদ্ধান্ত হয় যে আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে পারে জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...