Saturday, May 30, 2026

সব চলচ্চিত্র উৎসবের মধ্যে Kiff হল ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ : রাজ্যপাল

Date:

Share post:

সব চলচ্চিত্র উৎসবের মধ্যে Kiff হল ‘রয়্যাল বেঙ্গল টাইগার’- ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এইভাবে প্রশংসা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল৷ মমতাকে উল্লেখ করেন কাব্যিক ও শৈল্পিক বলে৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে সিভি আনন্দ বোস বলেন, জঙ্গলে যেমন সেরাদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে এই কলকাতা চলচ্চিত্র উৎসব সেরা। চলচ্চিত্র উৎসবের রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে বাংলার চলচ্চিত্রের ইতিহাস। এই সঙ্গে উপস্থিত অতিথি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চনের অবদানের কথাও উল্লেখ করেন সিভি আনন্দ বোস। বলেন, এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’’ এমনকী কিং খানের ছবির ডায়লগও বলেন রাজ্যপাল। বলেন, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’’ দায়িত্ব নেওয়ার পর প্রথম Kiff-এর মঞ্চে এসেই মন জয় করলেন আনন্দ বোস।


 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...