Saturday, June 13, 2026

শহরে ফের তৈরি হতে চলেছে নতুন ফায়ার স্টেশন

Date:

Share post:

রাজ্যের নানা প্রান্তে অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে আরও মজবুত ও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।যার ফলে জেলায় জেলায় আরও দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে।সরকারের এই সদিচ্ছাকে বাস্তবায়িত করতে শহরে ফের তৈরি হতে চলেছে নতুন ফায়ার স্টেশন। শুক্রবার   লেকটাউনের ৩০ নম্বর ওয়ার্ডে এমনই একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ বাগ।তিনি জানান, এই ফায়ার স্টেশন নির্মাণ করতে ৯ মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট এমন আরও মোট ১০টি দমকল কেন্দ্র তৈরি করতে চলেছে।শহর কলকতার পাশাপাশি, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, কাকদ্বীপ, কাঁথি, ডানকুনির মতো জনবহুল এলাকায় দমকলের পরিষেবাকে উন্নত করা হবে।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এই প্রকল্পে ৪ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে।এই ফায়ার স্টেশন তৈরি হয়ে গেলে এয়ারপোর্ট সংলগ্ন বিরাট এলাকার মানুষ উপকৃত হবে।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...