Monday, April 13, 2026

সাতসকালে চাদর মুড়ে পুলিশের কনভয়ে অনুব্রত, নয়া মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জেরা করতে পারবে ইডি। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত।তারপরই মঙ্গলবার সকাল ৮টায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয়। তাকা অন্য একটি মামলায় দুবরাজপুর আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, শুনানির পর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

এদিন সকালেই আসানসোল সংশোধনাগারে এসে হাজির হন দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের পুলিশ কর্তারা। এর কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে রাজ্য পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর জ‌ওয়ানরা। তারপরই অনুব্রতকে নিতে দুবরাজপুরের উদ্দেশে রওনা দেয় পুলিশের কনভয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে এক সভা থেকে অনুব্রত মণ্ডল পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার কিছুদিন পর বীরভূমের দুবরাজপুরে এক পুলিশ কর্মী খুন হন। সেই মামলায় অনুব্রত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। যদিও আদালত অনুব্রত সহ বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করে দেয়। কিন্তু সোমবার ফের নতুন করে দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সূত্রের খবর সেই এফআইআর-এর ভিত্তিতেই কেষ্টকে দুবরাজপুর নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইছে রাজ্য পুলিশ।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...